জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান ও নিউইয়র্কে পাঁচ দিনের সফল সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ‘ইকে-৫৮২’ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল তার প্রথম জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ।
প্রধানমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেন, দেড় দশকের শাসন-শোষণের অবসান ঘটিয়ে বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের ধারায় ফিরছে।
সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদের মূল কর্মসূচির পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘ মহাসচিব এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর সহধর্মিণী ডা.

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!