ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি সামাজিক যোগাযোগমাধ্যমে লাল জবা ফুল ও রোমান্টিক ক্যাজুয়াল লুকে নতুন কিছু ছবি প্রকাশ করে আবার আলোচনায় এসেছেন। প্রকৃতির মাঝে লাল জবা হাতে তাঁর স্নিগ্ধ ও মায়াবী রূপ ভক্তদের নজর কেড়েছে।
ছবিগুলোতে পূজাকে মনোরম ক্যাফে ও সবুজ গাছপালায় ঘেরা পাথুরে পথের পাশে ভিন্ন ভিন্ন মেজাজে পোজ দিতে দেখা গেছে। সবুজ ও গোলাপি শেডের পোশাকের সঙ্গে লাল জবার বৈপরীত্য তাঁর সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। ছবির ক্যাপশনে পূজা লিখেছেন, “কখনো এই মুহূর্তের সৌন্দর্যে হারিয়ে যাই, কখনো জীবনের রঙে মুগ্ধ হই। জীবনের পরের ঢেউ আমাকে যেদিকেই ভাসিয়ে নিক, আমি সেখানেই শান্তিতে থাকতে প্রস্তুত।”
এদিকে ছবি প্রকাশের পাশাপাশি সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে—আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন এই অভিনেত্রী। তবে বিয়ের গুঞ্জনকে একবাক্যে সরাসরি উড়িয়ে দিয়েছেন পূজা চেরি।
নিজের অবস্থান পরিষ্কার করে পূজা জানান, চলতি বছরের মার্চে নিজের বাগদানের (এনগেজমেন্ট) বিষয়টি স্বীকার করলেও এখনো বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি। তাঁর জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন। গুঞ্জনের জবাবে অভিনেত্রী বলেন, “আমি এনগেজড, কিন্তু আমি বিয়ে করিনি। আমার বিয়ের ডেটও ফিক্সড হয়নি। হলে আমি জানাবো।”

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!