মিডিয়া ইনস্টিটিউট অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে সিলেট প্রেস ক্লাব ও সিলেট বিভাগীয় প্রেস ক্লাবে যৌথভাবে পেশাদার প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। দেশব্যাপী সাংবাদিকতার মানোন্নয়নে প্রশিক্ষণ চালুর প্রতিশ্রুতির অংশ হিসেবে সিলেটে এই কার্যক্রমের শুভযাত্রা শুরু হলো।
এ উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক সংবাদ পরিবেশনের কৌশল শেখাতে সারা দেশের বিভিন্ন জেলায় এই প্রশিক্ষণ ধারাবাহিকিভাবে পরিচালনা করা হবে। সিলেটে এই যাত্রা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়েছে।
সফল ও সুষ্ঠুভাবে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে এবং দেশব্যাপী গণমাধ্যম কর্মীদের কল্যাণে সবার আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!