রাজধানীর উত্তরায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের সময় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানে এক নারীসহ মোট ১৫ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের একটি ফ্ল্যাটে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গোপন বৈঠকের ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।
অভিযানে ওই ফ্ল্যাট থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৪ জন নেতাকর্মীসহ এক নারীকে আটক করা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, আটককৃতদের মধ্যে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতিসহ বেশ কয়েকজন নেতাকর্মীও রয়েছেন। এছাড়া আলোচনায় উঠে এসেছে বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের প্রসঙ্গও।
আটকদের বিস্তারিত পরিচয় এবং তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে পুলিশ পরবর্তীতে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে জানাবে বলে জানা গেছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!