টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ)-র উপজেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর থানা মোড় সংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ) মধুপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ) মধুপুর উপজেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম উবায়দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, মনিরুজ্জামান, বাবুল হাসান এবং আনোয়ারা খন্দকার লিলি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মো. শামীম আল মামুন জুয়েল।
এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষক সমিতির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এতে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার পাশাপাশি সমিতির সাংগঠনিক জোরদারকরণ ও শিক্ষকদের সার্বিক কল্যাণমূলক বিভিন্ন দাবি ও বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!