মধ্যরাতে ক্যাটরিনা কাইফের বাসভবনে রণবীর কাপুরের গোপন যাতায়াত ঘিরে একটি পুরোনো ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।
এক সাবেক ভারতীয় সাংবাদিকের দাবি অনুযায়ী, সম্পর্কের শুরুতে রণবীর-ক্যাটরিনার সাক্ষাৎ ধারণ করতে গেলে রণবীর প্রথমে টুপি দিয়ে মুখ লুকিয়ে চলে গেলেও পরে ফিরে এসে সাংবাদিকদের ক্যামেরা ও সাউন্ড সরঞ্জাম কেড়ে নেন।
পরবর্তীতে সাংবাদিকদের অনড় মনোভাব দেখে সরঞ্জামগুলো ফেরত দিতে বাধ্য হন তিনি।
‘আজাব প্রেম কি গাজাব কাহানি’ ছবির সেট থেকে শুরু হওয়া এই জুটির দীর্ঘ সাত বছরের সম্পর্ক ২০১৬ সালে শেষ হয়। বর্তমানে রণবীর আলিয়া ভাটের এবং ক্যাটরিনা ভিকি কৌশলের সাথে জীবন কাটাচ্ছেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!