বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে বিকল ট্রাক মেরামতের সময় অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে কেনাম হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শেরপুর সদর উপজেলার মামুন হোসেনের (৩৫) পরিচয় মিললেও অপর নিহত হামজা (৩০) নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা। আহত অপর ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, মহাসড়কের পাশে বিকল ট্রাক মেরামতের সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি সেটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায় এবং নিচে থাকা তিনজন আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও রেকার ভ্যানের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।