গাজীপুর মহানগর শাখা আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর সভাপতি আবু রায়হান।

​সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নোয়াখালীতে কেন্দ্রীয় এমাম মোহাম্মদ সেলিমের বাড়িতে চারবার সংঘবদ্ধ হামলায় দুজন নিরপরাধ সদস্যকে হত্যা এবং শতাধিক আহত হয়েছেন। দেশের বিভিন্ন স্থানে সংগঠনের কার্যালয়, পরিবার ও অর্থনৈতিক প্রকল্পগুলো বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। বিগত ৩১ বছরে প্রায় ৬০০টি মিথ্যা মামলা দেওয়া হলেও আদালতের মাধ্যমে কোনো সদস্য দোষী সাব্যস্ত হননি।

​মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করে উসকানি ও ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও ছাত্র বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান সুমন, গাজীপুর উত্তরা অঞ্চলের সভাপতি মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর খাদ্য বিষয়ক সম্পাদক মো. মোস্তাকিম খান, টঙ্গী পূর্ব থানার সভাপতি মো. মুকুল সরকার এবং গাছা থানার সভাপতি মো. শাহাদাত ইসলামসহ নেতৃবৃন্দ।