রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই জাতীয় সম্মেলনের আয়োজন করেছে।
দেশের অভ্যন্তরীণ সম্পদ ও রাজস্ব আহড়াও বাড়ানোর নতুন কৌশল নিয়ে আলোচনা। করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টি ও কর ব্যবস্থাপনা আরও কার্যকর ও সহজ করা। দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও বাজেট বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় রাজস্ব নিশ্চিতকরণ।
সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নীতিনির্ধারকসহ দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজস্ব খাতের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!