সম্প্রতি অনলাইন পোর্টাল 'টুডে সময় সংবাদ'
(todaysomoysangbad.com)-এ
মাওলানা মো. সানাউল্লাহকে নিয়ে প্রকাশিত মনগড়া, অসত্য ও ষড়যন্ত্রমূলক সংবাদের
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসা কমিটি এবং এলাকাবাসী। এটি একটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ
বলে দাবি করেছেন তারা।
জামিয়া
ইসলামিয়া গাওয়াইর মাদরাসার কমিটি মেম্বার ও অত্র এলাকার
স্থায়ী বাসিন্দা জনাব
হাজী মোহাম্মাদ আলী, জামিয়া ইসলামিয়া গাওয়াইর মাদরাসা মসজিদের খতিব ও বিশিষ্ট লেখক
দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক মুফতী
জহির ইবনে মুসলিম, অত্র এলাকার বাসিন্দা জনাব
শাহজাহান ও জনাব
ওয়াহিদুল্লাহসহ অসংখ স্থানীয়
লোকজনের সাথে কথা বলে চাঞ্চল্যকর ও প্রকৃত তথ্য
জানা গেছে।
অনুসন্ধানে
জানা যায়, মোল্লারটেক এলাকায় বসবাসরত সোহরাব
মোল্লা নামের এক ব্যক্তির সাথে
মাওলানা সানাউল্লাহ সাহেবের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জেরে
ওই সোহরাব এবং আশকোনা সাবিলুল হক মাদরাসার পরিচালক
মাওলানা
অলিউল্লাহ
শত্রুতার বশে এই জঘন্য ষড়যন্ত্রের
জাল বুনেছেন।
জানা
গেছে, মাওলানা অলিউল্লাহ পূর্বে সিভিল অ্যাভিয়েশনের বিএফসি-তে ইমাম হিসেবে
কর্মরত ছিলেন। সেখানে কিছু উমরাহ হাজী জনৈক অলিউল্লাহ সাহেবের নিকট না গিয়ে মাওলানা
সানাউল্লাহ সাহেবের নিকট পাসপোর্ট ও টাকা জমা
দেন। এতে চরম ক্ষিপ্ত হয়ে মাওলানা অলিউল্লাহ প্রতিশোধ নেওয়ার মানসিকতা থেকেই সোহরাবকে সঙ্গে নিয়ে এবং তথাকথিত কিছু হলুদ সাংবাদিককে হাত করে এই মিথ্যা সংবাদ
প্রকাশ করিয়েছেন।
এই বিষয়ে ভুক্তভোগী
মাওলানা মো. সানাউল্লাহ গত ০৬/০৮/২০২৬ খ্রিষ্টাব্দে দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং- ৪৫৩, জিডি ট্র্যাকিং নং- KCZDJY) করেছেন
এলাকাবাসী ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ
এই ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং মিথ্যা সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত
সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!