উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে জাঁকজমকপূর্ণ 'নবীনবরণ ২০২৬' অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকার কলেজ পরিদর্শক প্রফেসর মুন্সি হুমায়ুন কবির, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি আব্দুর রউফ, উত্তরা থানার মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বারই, এডহক কমিটির অভিভাবক সদস্য আবু বকর মোহাম্মদ মহিউদ্দিন এবং এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আলী ফরহাদ।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ফরিদুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মনোযোগী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অতিথিদের বক্তব্য ও নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!