চাঁদাবাজি, নৈরাজ্য ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে স্থানীয়ভাবে আলোচনায় এসেছেন আব্দুর রহমান বুলু। উত্তরা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।

আব্দুর রহমান বুলু আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার চেষ্টা করেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, আর্থিক সংকটে থাকা কোনো শিক্ষার্থীর স্কুল-কলেজের বেতন দিতে সমস্যা হলে সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগতভাবে সহযোগিতা করেন বুলু। একইভাবে কোনো শিক্ষার্থীর বই কেনার সামর্থ্য না থাকলে বই কিনে দেওয়ার উদ্যোগও নেন। এ ধরনের সহযোগিতার কারণে অসচ্ছল পরিবারের অনেকের সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ তৈরি হয়েছে।

শুধু শিক্ষার্থীদের সহযোগিতাই নয়, বিপদে পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন বলেও জানিয়েছেন স্থানীয়রা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি কর্মীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখেন তিনি।

রাজনৈতিকভাবে আব্দুর রহমান বুলু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হিসেবে নিজেকে পরিচয় দেন। একই সঙ্গে চাঁদাবাজি, নৈরাজ্য ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা বিভিন্ন সময় তুলে ধরেছেন তিনি।

স্থানীয়দের প্রত্যাশা, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রেখে অসহায় মানুষের পাশে আরও বিস্তৃতভাবে দাঁড়াবেন আব্দুর রহমান বুলু।