নিজস্ব প্রতিবেদক (রংপুর): প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবি বাস্তবায়নে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে নগরীর প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, প্রধান উপদেষ্টা শওকত হোসেনসহ অন্যান্য নাগরিক নেতারা বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, নেসকো কর্তৃপক্ষ রংপুরবাসীর অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করে গ্রাহক হয়রানি ও অতিরিক্ত বিল আদায় করছে। বারবার মিটার নষ্ট হওয়া এবং লক হয়ে যাওয়ার মতো সমস্যার কথা তুলে ধরে এ ধরনের হয়রানি বন্ধের দাবি জানান তারা।
বিক্ষোভকারীরা প্রিপেইড মিটার বাতিল, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বেসরকারিকরণের তৎপরতা বন্ধ, বিদ্যুৎ খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সমাবেশ শেষে নগরীতে একটি মশাল মিছিল বের করা হয়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!