উত্তরা মিডিয়া ক্লাবের উদ্যোগে ঢাকা এভিয়েশন ক্লাব লিমিটেড মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আয়োজনের মূল আকর্ষণ হিসেবে একক সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী নিপা আহমেদ সারা।
উত্তরা মিডিয়া ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হাসনাত মোহা. শামীম। উত্তরা পাবনা সোসাইটির (ইউপিএস) সভাপতি মো. মহিউল রহমান শামসুল অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড রুরাল এগ্রিকালচার ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মো. আবু তালেব, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. আমিনুল ইসলাম শোভন এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ সংস্কৃতি চর্চা সমাজকে সুন্দর ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উত্তরা মিডিয়া ক্লাবের এই উদ্যোগ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন মাত্রা যোগ করেছে। আলোচনা সভা শেষে শিল্পী নিপা আহমেদ সারার চমৎকার সংগীত পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!