সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী বাজার কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। বিকেলে মন্দির প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়ে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। শোভাযাত্রায় সনাতন সম্প্রদায়ের বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শোভাযাত্রা ও আয়োজনে উপস্থিত ছিলেন টঙ্গী বাজার সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি রঞ্জিত কুমার দাস, সাধারণ সম্পাদক অমল চন্দ্র ঘোষ, সহ-সাধারণ সম্পাদক অমল রায়, জনকল্যাণ কমিটির সভাপতি দেবেন্দর দত্ত।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুব কমিটির সভাপতি বিক্রম রায়, সাধারণ সম্পাদক লিটন দাস, সাংগঠনিক সম্পাদক বিপুল দেবনাথ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টঙ্গী পূর্ব থানার সভাপতি শ্রী নারায়ণ রায় বাবুসহ থানা ও বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!