মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন যে, এই চুক্তিতে অংশ নেওয়ার পূর্বে বাংলাদেশ বিষয়টি আরও যাচাই-বাছাই করবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বহুপক্ষীয় কোনো ফোরামে অংশ নেওয়ার ক্ষেত্রে সরকার সবসময় 'বাংলাদেশ ফার্স্ট' নীতি অনুসরণ করে থাকে। এই চুক্তিতে যুক্ত হলে দেশের কী সুবিধা এবং জনগণের কী লাভ হবে, তা জেনেই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
প্রতিমন্ত্রী আরও জানান, এ বিষয়ে বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব বা তথ্য পায়নি। তবে বিষয়টি উন্মুক্ত রয়েছে এবং পরবর্তী সময়ে পরিস্থিতি সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!