আগামী সেপ্টেম্বর থেকে আগামী ছয় মাসের মধ্যে দুই লাখ কর্মী নেবে মালয়েশিয়া, যার মধ্যে ১০ হাজার শ্রমিক সম্পূর্ণ বিনামূল্যে যাওয়ার সুযোগ পাবেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন খাতে দুই মিলিয়ন ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে দেশটি।
রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী দেশের পরিবহন ব্যবস্থা নিয়েও গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা দেন। তিনি জানান, রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেওয়া হবে না এবং এ বিষয়ে দ্রুত সুনির্দিষ্ট বিধিমালা প্রণয়ন করা হবে। এছাড়া ঢাকায় চলাচলের জন্য দুই এবং চার সিট বিশিষ্ট ই-রিকশা নিবন্ধনের আওতায় আনা হবে, তবে ছয় সিটের কোনো রিকশা নিবন্ধন পাবে না বলেও স্পষ্ট করেন তিনি।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!