জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের শেষ সময়ে ওয়াকআউট করেছে বিরোধী দল। বিশেষ কমিটি গঠন কার্যক্রম থেকে বিরত থাকা এবং জুলাই জাতীয় সনদের অর্থাৎ গণভোটের রায় বাস্তবায়ন না করার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা পাঁচ মিনিটে ওয়াকআউটের ঘোষণা দেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
ওয়াকআউটের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় আলোচনার সুযোগ থাকলেও অধিবেশনের শুরুতেই কয়েকটি বিশেষ কমিটি গঠন প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। অথচ এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল গণভোটের রায় মেনে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা। কিন্তু সরকারি দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা থেকে বিরত থেকে ক্রমেই সময়ক্ষেপণ করছে। সরকারের এমন টালবাহানা ও অনীহার প্রতিবাদেই বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!