গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। ঘোষিত বাজেটের মোট আকার ৫,১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নে সিটি কর্পোরেশন এলাকার সর্বস্তরের নাগরিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সব শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও নাগরিকবান্ধব গাজীপুর গড়ে তুলতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
বাজেটে নগরের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক নগর ব্যবস্থাপনা, জনসেবার মানোন্নয়ন, পরিচ্ছন্ন ও সবুজ নগরী গঠন এবং নাগরিকদের জীবনমান উন্নয়নের বিভিন্ন উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, উন্নয়নমুখী এই বাজেট বাস্তবায়িত হলে গাজীপুরকে একটি পরিকল্পিত, টেকসই ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার কার্যক্রম আরও গতিশীল হবে।
বাজেট ঘোষণার পর প্রশাসক মো. শওকত হোসেন সরকারের সময়োপযোগী, জনকল্যাণমুখী ও উন্নয়নবান্ধব বাজেট উপস্থাপনের প্রশংসা করেন উপস্থিত বিভিন্ন মহল। তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট সফলভাবে বাস্তবায়িত হবে এবং গাজীপুরের উন্নয়নের ধারাবাহিকতা আরও বেগবান হবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!