দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ঢাকায় ২ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০২ জন এবং উপসর্গ নিয়ে ১,০২৩ জনসহ সর্বমোট ১,১২৫ জনের মৃত্যু হলো।

রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১,৩০০ জন রোগী ভর্তি হয়েছেন।

২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক ভর্তি রোগী:

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৯৬,৪১৮ জনে, যার মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত ২১,৭৪৮ জন। এই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ১,৭৪,১৪৯ জন রোগীর মধ্যে ১,৬৬,৯০৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।