জাপানে চলমান ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসের হকি ইভেন্টে প্রথম জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির গিফুতে অনুষ্ঠিত খেলায় প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা।

কয়েক মাস আগে এএইচএফ কাপ টুর্নামেন্টে শ্রীলঙ্কার কাছে হারের কারণে ম্যাচটি ঘিরে একধরনের শঙ্কা কাজ করলেও শেষ পর্যন্ত একচেটিয়া আধিপত্য বিস্তার করেই মাঠ ছেড়েছে রোমান সরকার-রাসেল মাহমুদ জিমিদের দল।

ম্যাচের প্রথম কোয়ার্টারেই আমিরুল ইসলামের দেওয়া গোলে এগিয়ে যায় বাংলাদেশ। খেলার নিয়ন্ত্রণ ধরে রেখে পুরো ম্যাচে ১৫টিরও বেশি পেনাল্টি কর্নার আদায় করে প্রতিপক্ষের রক্ষণভাগকে কোণঠাসা করে রাখে দল। বাংলাদেশের পক্ষে আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম দুটি করে জোড়া গোল করেন। বাকি একটি গোল আসে মাহবুব হোসেনের স্টিক থেকে।

শ্রীলঙ্কার পক্ষে কুশল একটি গোল শোধ করে ব্যবধান কমালেও তা দলের পরাজয় এড়াতে যথেষ্ট ছিল না।