ভারতের উদ্দেশ্যে আসার পথে ওমানের পূর্ব উপকূলে টর্পেডো হামলার শিকার হয়েছে 'এমভি কেপ ডাও' (MV Cape Dao) নামের একটি পণ্যবাহী জাহাজ। এ হামলায় সুরাজ যাদব নামের এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। তিনি দেশটির উত্তর প্রদেশের বাসিন্দা ছিলেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ হামলার তীব্র নিন্দা প্রকাশ করেছে। জাহাজটিতে থাকা অপর ১৯ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের সবাই ভারতীয় নাগরিক। ওমান সরকারের সহায়তায় উদ্ধারকৃত নাবিকদের ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, টর্পেডো হলো পানির নিচে চলনক্ষম এক ধরনের বিস্ফোরক বা মিসাইল, যা সাধারণত সাবমেরিন থেকে পানির তলদেশ দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য নিক্ষেপ করা হয়।
সূত্র: এনডিটিভি