ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্থানীয় সরকার ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে গ্রাম পুলিশের মাঝে প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় দফাদার ও গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এসব সাইকেল, টর্চলাইট ও পোশাক (ইউনিফর্ম) বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. বুলবুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ওসি মো. বুলবুল ইসলাম বলেন, গ্রাম পুলিশ সদস্যরা তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারের বিভিন্ন তথ্য ও সেবা পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্য এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। নতুন সাইকেল ও পোশাক পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।