তরুণ প্রজন্মের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত মুহূর্তে অংশ নিয়েছেন চেয়ারম্যান প্রার্থী এহেতেসাম মুনি।

অনুষ্ঠানে তিনি উপস্থিত তরুণদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন মতামত শুনে মতবিনিময় অংশে অংশ নেন। কর্মসূচি শেষে তিনি উপস্থিত সবার সঙ্গে ফটোসেশনেও অংশগ্রহণ করেন।

তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং চেয়ারম্যান প্রার্থীর আন্তরিক সান্নিধ্যে পুরো আয়োজনটি এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে পরিণত হয়। এ সময় স্থানীয় তরুণ সমাজের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।