আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ৬ দফা দাবি আদায়ের লক্ষে ঘোষিত ‘ঢাকা টু চট্টগ্রাম’ লং মার্চ সফল করার আহ্বান জানিয়ে এবং তাকে স্বাগত জানিয়ে তুরাগে বিশাল মিছিল ও শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ এশার নামাজের পর তুরাগ থানায় জামায়াতে ইসলামীর উদ্যোগে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। থানা আমীর গাজী মনির হোসাইনের নেতৃত্বে মিছিলটি ফুলবাড়িয়া এলাকা থেকে শুরু হয়ে তুরাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলা এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম। এছাড়াও এতে আরও উপস্থিত ছিলেন তুরাগ থানার নায়েবে আমীর কামরুল হাসান, থানা সেক্রেটারি এডভোকেট মহিববুল্লাহ, ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সুরুজ্জামান, মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য জুলফিকার রহমান, মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য শাখাওয়াত হোসেন, ওলামা বিভাগের সভাপতি আব্দুল বারী, যুব বিভাগের সভাপতি কামরুল ইসলাম, চন্ডালভোগ ওয়ার্ডের সভাপতি আব্দুল মান্নান, সেক্রেটারি সাকিব শাহরিয়ার, নলভোগ ওয়ার্ডের সেক্রেটারি মেহেদী হাসান, সমাজ উন্নয়ন ফোরামের সভাপতি মাঈন উদ্দিন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ আগামীকালের লং মার্চ কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।