ঘুষ হিসেবে জমি দাবি ও স্বজনদের নামে তা রেজিস্ট্রি করে নেওয়ার অপরাধে কক্সবাজার সদরের সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও বর্তমান উপ-সচিব পঙ্কজ বড়ুয়াসহ ৫ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কক্সবাজার মৌজার ৩০ শতক জমির নামজারি খতিয়ান করে দেওয়ার বিনিময়ে জমির মালিকের কাছে ঘুষ হিসেবে জমি দাবি করা হয়। বাধ্য হয়ে ২০১৭ সালের ৩০ এপ্রিল জমির মালিক একটি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিলের মাধ্যমে ৯ শতক জমি আসামিদের স্বজনদের নামে রেজিস্ট্রি করে দেন।
অনুমোদিত মামলার আসামিরা হলেন—সাবেক এসি ল্যান্ড ও উপ-সচিব পঙ্কজ বড়ুয়া, সাবেক ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ নূর, মফিজুর রহমান, ইফতেখারুল হাসান এবং দীপিকা বড়ুয়া। অনুসন্ধানে পঙ্কজ বড়ুয়া তার দাদী শাশুড়ির নামে এবং অন্য দুই কর্মকর্তা তাদের শ্যালকদের নামে ৩ শতক করে জমি লিখে নেওয়ার প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় জড়িত অপর এক কর্মকর্তা মৃত্যুবরণ করায় তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!