রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল করার চেষ্টা করলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১ এর ভোলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে কয়েকশ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন জানান, পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এসময় পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।