দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আল আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে উক্ত ওয়ার্ডের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন হৃদয়কে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (৯ জুন) যুবদল ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহজাহান চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ইতোমধ্যে এই বহিষ্কার ও নতুন দায়িত্বের আদেশ কার্যকর করেছেন। যুবদল ঢাকা মহানগর দক্ষিণের শীর্ষ নেতৃত্বদ্বয়ের যৌথ পরামর্শক্রমেই এই সিদ্ধান্ত গ্রহণ ও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।








মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!