পাকিস্তান ও ইংল্যান্ডের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের শ্রীলঙ্কা দল ঘোষণা করা হয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে চরম ব্যর্থতার (তিন ম্যাচে যথাক্রমে ১, ১১ ও ৭ রান) কারণে বাদ পড়েছেন আসালাঙ্কা।
চোট কাটিয়ে ওঠা ওপেনার পাথুম নিশাঙ্কাকে দলে রাখা হলেও পাকিস্তানে যাওয়ার আগে তাকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আগামী ১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজ অভিযান। এরপর ২২ অক্টোবর তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের। লাহোরে টুর্নামেন্টের শেষ পর্বের খেলা শেষে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।
কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, কামিল মিশারা, পাভান রত্নায়েকে, সাহান আরাচ্চিগে, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, সাচিন্দু কলম্বাগে, দুসমান্থা চামিরা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা ও ইশান মালিঙ্গা।