হারিয়ে যাওয়া মানুষকে দ্রুত খুঁজে পেতে ‘মুন অ্যালার্ট’-এর সঙ্গে যৌথভাবে ‘মিসিং পারসনস ব্রডকাস্ট’ নামে একটি নতুন মানবিক উদ্যোগ চালু করেছে ওয়ালটন প্লাজা।

এই চুক্তির আওতায় দেশজুড়ে ছড়িয়ে থাকা ৭০০টিরও বেশি ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে যাচাইকৃত নিখোঁজ ব্যক্তিদের ছবি ও তথ্য নিয়মিত প্রচার করা হবে।

সম্প্রতি রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান এবং মুন অ্যালার্টের প্রতিষ্ঠাতা সাদাত রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

এই ব্যবস্থার ফলে গ্রাহকেরা প্লাজাগুলোতে কেনাকাটার পাশাপাশি নিখোঁজদের তথ্য দেখতে পাবেন এবং প্রয়োজনে হটলাইন (১৩২১৯) বা ওয়েব পোর্টালের মাধ্যমে তথ্য দিয়ে সহায়তা করতে পারবেন।ওয়ালটন প্লাজার বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াই এই মানবিক উদ্যোগের মূল উদ্দেশ্য।