গাজীপুরের টঙ্গীতে ৪৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আব্দুল খালেক মিয়ার বিরুদ্ধে অপপ্রচার ও থানায় মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন খালেক মিয়া এবং যুবদলের নেতা কর্মীরা।

শুক্রবার বিকেলে টঙ্গীর নওগা এলাকায় স্থানীয় যুবদলের অফিসে উক্ত সংবাদ সম্মেলন এবং প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে। 

সংবাদ সম্মেলনে যুবদল নেতা আব্দুল খালেক মিয়া জানান 

আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমাকে ও আমার পরিবারকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। অতীতের একটি মামলার আইনি কার্যক্রমও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রকাশিত সংবাদ ও অভিযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ, কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথভাবে তথ্য যাচাই করার জন্য।