এরশাদ নগরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ আসর জাগরণী স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব-ঐক্য, ৪৯ নম্বর ওয়ার্ড, টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম”—স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে দল-মত নির্বিশেষে সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় বক্তব্য দেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজিউর রহমান সুমন, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব সোহেল এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম শাকিল পারভেজ।
আয়োজকরা বলেন, সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে হবে। এর মাধ্যমে একটি মাদকমুক্ত ও সুন্দর এরশাদ নগর প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।