গণতন্ত্রের অবনতি, বিক্ষোভকারী ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ওপর দমন-নিপীড়ন এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার অভিযোগে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে পেরু। বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানায়।
শান্তি, গণতন্ত্র ও আন্তর্জাতিক আইনের প্রতি ঐতিহাসিকভাবে প্রতিশ্রুত থেকে এই নৈতিক অবস্থান নেওয়া হয়েছে বলে জানিয়েছে পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের দমন, স্বাধীন সাংবাদিকতায় বাধা, নারী ও মেয়ে শিশুদের সঙ্গে বৈষম্য এবং বিরোধী রাজনীতিবিদদের ওপর নিপীড়নের তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া গত মার্চ থেকে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হওয়া এবং এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির জন্যও ইরানকে দায়ী করেছে পেরু।
উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিনা উস্কানিতে হামলা চালিয়ে দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে।