রাজধানীর মিরপুরে অভিযান পরিচালনা করে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— ১. আব্দুর রহমান (৩০) ও ২. মিজানুর রহমান।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি টিম থানাধীন ৬০ ফিট রোডের ভাঙাব্রিজ সংলগ্ন একটি দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।